Start Your Earning

Thursday, November 11, 2010

Gzip compression দিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগ দ্রুত লোড করুন

0

নিজস্ব ওয়েব স্পেস নিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগিং করছেন যারা, তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভারী থিমের কারনে পাতা লোড হতে অনেক সময় লেগে যায়; অথবা অত্যন্ত উচ্চ পরিমানে ট্র্যাফিক থাকার কারনে বাড়তি ব্যাণ্ডউইডথ খরচা হয়। কারো কারো ক্ষেত্রে দুটি কারন একসঙ্গেই চিন্তার বিষয় হয়ে পড়ে। Cache plugin অনেক আছে, সেইসবের নানারকমের সেটিংস আছে; কেউ কেউ বুঝতে পারেননা যে সেটিংস কেমন করলে তা কার্যকরী এবং উপযোগী হবে। সেটিংস ভুল হলে এমনও হয়েছে যে পাতায় আপডেট দেখা যাচ্ছেনা, cached page পাচ্ছে ভিজিটার। শুধু ভিজিটার না! ব্লগ এ্যাডমিনও আমাকে জানাচ্ছেন যে নতুন পোস্ট লিখে সেই আপডেট হোমপেজে দেখতে পাচ্ছেন না।

তাই আমি পরামর্শ দেবো যে এখানে ওখানে নানা ব্লগে নানারকমের টিউটোরিয়াল পড়েই সবটা না জেনে কিছু ব্যবহার না করাই ভালো। আগে সবটা জেনে নেবেন, পড়ে ও বুঝে নেবেন। অল্প বিদ্যা ভয়ঙ্করী ~ a little learning is a dangerous thing। তাই সবকিছু জেনেবুঝে ও যাচাই করে নিয়ে তবেই তার প্রয়োগ করা ভালো।

আজকের এই পোস্ট মূলতঃ তাদের জন্য যাদের সমস্যা হচ্ছে cache plugin নিয়ে এবং যারা এইসব প্লাগিনের সম্পূর্ণ ব্যবহারবিধি পড়ার সময় করতে পারছেন না। খুবই সহজ উপায়ে প্লাগিন ছাড়াই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ দ্রুত লোডিং সম্ভব হবে, একটুও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবেনা এর জন্য। সম্পূর্ন রিস্ক-ফ্রি পদ্ধতিতে আপনার ব্লগের gzip compression করে নিন মাত্র অল্প কিছুটা কোড দিয়ে।

নিচের এই কোড দিয়েই gzip compression করা যাবে।


এটা কোথায় কোন ফাইলে বসানো হবে? সাধারনভাবে এইটা header.php ফাইলের একেবারে উপরে বসানো হবে। ঠিকমতো কাজ করছে কিনা জানার জন্য HTTP Compression Test দেখতে পারেন। সব ঠিকঠাক থাকলে এইরকম কিছু দেখতে পাবেন -

http://www.domain.ext/ is gzipped
Original Size: 29.03 KB
Gzipped Size: 7.05 KB
Data Savings: 75.71%

এখন গুগল রোবট খুশী, আপনার সাইট দ্রুত লোড হচ্ছে; পাঠকও খুশী কারন ৩০ কিলোবাইটের ফাইল ৭ কিলোবাইটে নেমে আসবে এবং বাকি কাজটি হবে ব্রাউজারে; অবশ্যই আপনিও খুশী হবেন কারন ৭৫-৮০% compress করার ফলে আপনার অনেকটা ব্যাণ্ডউইডথ বেঁচে যাবে। আমার একটি ভারী পাতার রেজাল্ট দেখুন - Original Size: 61.79 KB; Gzipped Size: 13.15 KB; Data Savings: 78.72%

P.S. - সব প্রধান ব্রাউজারে একবার টেস্ট করে নিন এই পদ্ধতির পরে আপনার সাইট ঠিকঠাক লোড হচ্ছে কিনা। যে ফাইলে পরিবর্তন করবেন, সেই ফাইলের ব্যাকআপ নিয়ে নেবেন। অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হলে মূল ফাইলটি সার্ভারে পুনরায় স্থাপন করে দিন।

Read more

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting