Start Your Earning

Tuesday, July 12, 2011

যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে

0

প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারীই বর্তমানে ফেইসবুক ব্যবহার করছেন। ফেইসবুকে একদিন না ঢুকে থাকতে পারেন না অনেকেই। পিসিতে বসা সম্ভব না হলে মোবাইলেই অনেকে ব্রাউজিং এর কাজ চালিয়ে নেন। তবে ফেইসবুকে মোবাইল থেকে বাংলা লেখার জন্য সুবিধাজনক তেমন কোন উপায় নেই। আর তাই আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দিচ্ছি মোবাইল থেকে ফেইসবুকে বাংলা লেখার একটি এপ্লিকেশন এর সাথে।

Write Bangla On Mobile Phone এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা ...
http://m.websolutionbd.net/
For some Rules And Keymap see this:
http://m.websolutionbd.net/keymap.php
For more info And FAQ see this:
http://m.websolutionbd.net/faq/index.php
....................................
আর "OPERA MINI" অথবা “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
....................................

[caption id="attachment_4573" align="alignnone" width="528" caption="এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা"]এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে  সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা[/caption]

কিভাবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন?

স্টেপ ১ :
http://m.websolutionbd.net/
এই এপ্প্লিকেশন এ যান...

স্টেপ ২ :
তারপর ফেসবুক পারমিশন দিতে বলবে...
দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন "এলাউ" দিতে বলবে ফেসবুক...
এলাউ করুন....
(***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,"এলাউ" হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)

স্টেপ ৩ :
তারপর "Banglish Input Box" এ যা লিখার লিখে...
"Convert Banglish To Bangla" তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন...

[caption id="attachment_4574" align="alignnone" width="264" caption="এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা"]এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে  সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা[/caption]

রূপান্তর করা বাংলা লেখা টি "Bangla Output Box" এ চলে আসবে...
(**এখন রূপান্তরিত বাংলা লেখাটি "OPERA MINI" অথবা “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে যেকোন ওয়েব / ওয়াপ সাইটে ব্যাবহার করুন…।।**)

স্টেপ ৪ :
"Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে... আপনি হয়তোবা বাংলার পরিবর্তে "Bangla Output Box" এ "▯▯▯▯▯▯▯▯" এমন কিছু দেখতে পাবেন...
সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না ,আর তাই মোবাইলে বানান ভুল ঠিক করার জন্য ব্যাবহার করুন "Check Spelling Before Post" বাটন টি...

[caption id="attachment_4572" align="alignnone" width="287" caption="এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা"]এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে  সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা[/caption]

"Check Spelling Before Post" বাটনে ক্লিক করলে আপনি মোবাইলে "Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন...

স্টেপ ৫ :
এবার "Post FB Status To Your Wall" এ ক্লিক করুন...

[caption id="attachment_4575" align="alignnone" width="318" caption="এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা"]এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে  সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা[/caption]

ব্যাস হয়ে গেল...

তারপর ও কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক ফ্যান পেজে যোগ দিন এবং সমস্যা সম্পর্কে আমাদের জানান...

http://www.facebook.com/WriteBanglaViaMobile

Read more

Monday, July 11, 2011

আপনার কম্পিউটার কে করে তুলুন গতিশীল ও সহজ!!

0

কে না চায় তার কম্পিউটার কে গতিশীল করতে? আর তার সাথে যদি কম্পিউটারে কাজ করাটাও সহজ হয়ে যায়,তাহ্যলে তো কথাই নেই।আমিও এক সময় এর জন্য আফসোস করতাম।কিন্তু এখন আর করিনা।
কারন আমি এখন নিজেই নিজের কম্পিউটার কে গতিশীল ও সহজে কাজ করার উপযোগী করে তুলেছি। আপনিও নিজের কম্পিউটারকে সহজ ওগতিশীল করে তুলতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলোঃ
এই লিঙ্ক থেকে  All In One.zip ফাইলটি ডাউনলোড করতে হবে।এর পর ফাইলটি আনজিপ করলে  All In One নামে একটি রেজিস্ট্রি ফাইল পাওয়া যাবে।All In One ফাইলটি তে ডাবল ক্লিক
করুন,এবং ইয়েস এ ক্লিক করুন । তারপর ওকে তে ক্লিক করুন । এর পর কম্পিউটার রিস্টার্ট করে নিন।দেখবেন,আপ্নার কম্পিউটারের গতি অনেক বেড়েছে।

Read more

Tuesday, June 14, 2011

Alertpay ভেরিফাই করার প্রয়োজনিয়তা বুঝে নিন

0

আমরা যারা অনলাইন এ ফ্রীলাঞ্চিং,ইনভেস্ট,ফরেক্স ইত্যাদি আয়ের কাজ করে থাকি তাদের মধ্য অনেকেই অনলাইন ব্যাংকীং হিসেবে এ Alertpay,Paypal এ টাকা লেনদেন করে থাকেন।কিন্তু যেহেতু Paypal বাংলাদেশ সাপোর্ট করে না সেহেতু Paypal এ লেনদেন করতে অনেক ঝামেলা পোহাতে হয়।তাই বাংলাদেশ এর বেশির ভাগ ইউজার ই Alertpay কে লেনদেন করার জন্য বেছে নিয়েছে।
আমিও থিক সাধারনের মতই Alertpay কে লেনদেন করার উৎস হিসেবে বেছে নিয়েছি।আমি অনলাইন এ ফরেক্স বিজনেস করে থাকি।কিছু দিন আগে এক ভাইয়া এর কাছ থেকে ২০০০ ডলার কিনি ভাইয়া আমাকে তা সেন্ড করে কিন্তু আমার Alertpay আকাউন্ট টি ছিল পাসনাল প্রো Unverified আপ্নারা জানেন পাসনাল প্রো Unverified Alertpay আকাউন্ট এ ৯৯৯ ডলার এর বেশি লোড করা যায় না।কিন্তু ভাইয়া আমাকে ২০০০ ডলার সেন্ড করার পর পরে তা আমার আকাউন্ট শো করে কিন্তু আমি তা কোনো সাইট এ ডিপোজিট করতে গিয়ে তা আর করতে পারি না।তারপর এর প্রতিকার সম্পরকে খুজতে লাগ্লাম আর পেয়ে গেলাম Alertpay ভেরিফাই করে দেওয়ার চরম একটি সাইট
তাছড়াও Alertpay ভেরিফাই না করলে অনেক ঝামেলা পোহাতে হয় তাই Alertpay ভেরিফাই করা ভাল এই যে কিছু দিন আগে আমার ছোটো এক ভাই এর Alertpay আকাউন্ট অটমেটিক ক্লোজ হয়ে গেসে।তাও এই Alertpay ভেরিফাই না করার কারনে তাই কন রিস্ক না নিয়ে Alertpay আকাউন্ট ভেরিফাই করে ফেলুন।
সাইট টি ভিসিট করুনঃhttp://www.alertpayvcc.net/
এছাড়াও সাইট টি তে খুব কম মুল্য অনেক কিছু পাওয়া যায়।

Read more

Friday, January 28, 2011

ভাগ্য গননা করবে আপনারই কম্পিউটার !!! ( 447 KB )

0

ভাগ্য গননা করতে আমাদের সবারই অনেক ভাল লাগে। তাই আজকে আমি একটি মজার ভাগ্য গননায় পারদর্শী এরকম একটি সফটওয়্যার দিব। যা কেবল মাত্র মজা এবং খেলার জন্য। ছোটদের নিকট বেশ মজার এবং আনন্দদায়ক হবে বলে মনে করি। সফটওয়্যারটি ডাউনলোড করার পর চালু করলেই এ রকম একটি ছবি আসবে এখানে আপনার নাম দিয়ে দিতে হবে তারপর শুরু হবে ভাগ্য গননা।untitled ভাগ্য গননা করবে আপনারই কম্পিউটার !!! Don,t miss this….. ( 447 KB ) | Techtunes

Read more

ফ্রিলেন্সিং দিয়ে আয় শুরু করুন; আমি এবারও পেলাম প্রায় ৬০ ডলার; আপনিও ফ্রিলেন্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।

0

আপনার সপ্নের ভবিষ্যতকে সত্যি করতে পারে একমাত্র ফ্রিলেন্সিং। বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন ফ্রিলেন্সিং দিয়ে নিজেদের জীবনে নিয়ে এসেছে স্বচ্ছলতা। আমিও চাকুরীর পাশাপাশি ফ্রিলেন্সিং দিয়ে নিজের অনেক স্বাদ পূরণ করতে পারছি। আল্লাহ্ যদি সহায়ক হন ভবিষ্যতে এটাতেই পুরোপুরি যোগ দিব বলে ঠিক করেছি। আজকে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা ভাগ করতে যাচ্ছি। একজন ফ্রিলেন্সার হিসেবে আপনি যে কোন কাজই এখানে করতে পারবেন। প্রোগামিং, ওয়েব ডিজাইনিং/প্রোগামিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, থ্রিডি এনিমিশন, অডিও/ভিডিও এ্যাডিটিং, ডাউনলোডিং, আর্টিকেল রাইটিং, এমএস ওয়ার্ড/এক্সেল/এক্সেস/পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি বা সাধারণ কপি পেষ্ট বা দেখে দেখে কিছু লেখা ছাড়াও আরো অনেক কাজ থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের কাজটি। আমাদের জেনে অবশ্যই ভাল লাগবে যে, আমাদের দেশ এখন ফ্রিলেন্সিং বা ডাটা আউটসোর্সিং-এ ৮ম স্থানে অবস্থান করছে। আসুন তাহলে দেখি কোথায়, কিভাবে কাজ শুরু করবেন। নীচে কাজ শুরু করা থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হলোঃ
প্রথমেই  এই লিংকটি ক্লিক করে ফ্রিল্যাংসিং সাইটটি খুলুন। এবার নির্দেশ গুলো ক্রমানুসারে অনুসরণ করুনঃ
১। ফ্রিল্যাংসিং সাইটটির উপরে ডান দিকে Register লেখাটিতে ক্লিক করুন।
২। User name এর জায়গায় আপনার ইউজার নেমটি লিখুন। (যেমনঃ rahim786)।
৩। Email Address এর জায়গার আপনার ইমেইল Address টি লিখুন।
৪। Password এর জায়গায় আপনার Password টি লিখুন (যেমনঃ
rahim2011),
Repeat Password এর জায়গায় আবার একই Password লিখুন।
৫। Full Name, Phone, Address, Country, State এর জায়গায় যথাসম্ভব
চেষ্টা করুন আপনার National ID Card, Driving License, Passport
দেখে দেখে লেখার জন্য; কারণ অনেক সময় আপনার একাউন্টি বিশেষভাবে ভেরিফাই
করার জন্য তারা কপিটি চায়, না থাকলেও সমস্যা নেই, কারণ আমি এগুলো ছাড়াই
আল্লাহার হুকুমে টাকা উঠাতে পেরেছি। কদাচিত বা আপনি যদি তাদের সাইটের মাধ্যমে
কাউকে আপনার Email Address দিয়ে সরাসরি কাজ করতে চান, তখন তারা
আপনার একাউন্টি ব্লক করে দিবে এবং উপরোক্ত কাগজ পত্র চাইবে। তাই কোনরুপ
অসাধুপায় অবলম্বন না করাটাই ভাল।
৬। Currency এর জায়গায় USD রেখে, Time Zone এর জায়গায়
Asia/Dhaka করে দিন।
৭। Looking to both hire and work এই লেখা বক্সের পাশে টিক চিহ্ন দিন।
এর অর্থ হলো আপনি কাজ করতেও চান এবং আপনার কাজ গুলো অন্য কারো দিয়ে
করাতেও চান। আপনি যখন একটু Expert হয়ে যাবেন। তখন আপনার কাজ অন্যদের
দিয়ে করিয়ে বেশি আয় করতে পারবেন।
৮। এবার নীচের ৩টি বক্সে টিক চিহ্ন দিন। তার পরের দুই ঘর পূরণ করার দরকার নেই।
৪র্থ বক্সটি গোল্ড মেম্বার হওয়ার জন্য। এটাও খালি রেখে Submit লেখা বাটনের উপর
ক্লিক করুন।
৯। Submit করার পর তারা আপনাকে একটি মেইল পাঠাবে। এবার আপনার ইমেইল চেক
করে তাদের নির্দেশ অনুযায়ী আপনার একাউন্টি ভেরিফাই করে নিন।
আপনার একাউন্টি এখন ভেরিফাই হয়ে গেছে। এবার আপনি নীচের পদ্ধতি গুলো অনুসরন করে আপনার অনলাই আয় শুরু করুন।
১। এবার My Profile এ গিয়ে My Qualification এ ক্লিক করুন। এখান দিয়ে
বেছে নিন যে ২৫ ধরণের কাজ আপনি করতে চান। তার পর নীচে দেয়া Profile গুলো
Copy করে Other Skills, Vision, Keywords, Your Profile লেখা
ঘর গুলিতে বসিয়ে দিন।
Other Skills: Graphics, Photoshop,Webdesign, Illustrator Writing, Editing, Copywriting, Ms Office, eBooks Reviews, Advertising, Data entry Marketing, Accounting, Craigslist.
Vision: To become a successful professional in the field of Information Technology and to work in an innovative and competitive world. To provide the best solution and support to the clients and to become best service provider company.
Keywords: Graphics, Photoshop,Web-design,Writing, Editing, Copy writing, Ms Office, Reviews, Advertising, marketing, Accounting, Craigslist and other posting, All offline and online work. photoshop art Masking Vector Art, Logo, Web, Brochure, Stationery, e-Covers, Posters, Flyer, Corporate identity, Packaging Flyer Design illustrations Corporate ID Designing Icons Brochures Designing banners, Data Entry.
Your Profile: Good command in Graphics, Photoshop, Web-design,Writing, Editing, Copy-writing, Ms Office, Article Writing, Reviews, Advertising, marketing, Accounting, Craigslist and other posting.
Ability to provide services to the customers to meet their needs.
Ability to work independently as well as a team member.
Ability to work under pressure.
Dependable, Highly-Organized, Self-Motivated, and Responsible.
» The name of quality.
» You will get the best works from us.
» We are highly skilled (designers) who can provide Best of
the Best.
I consider myself to have a very strong grip in the field of Computer Science and Applications aspects with good knowledge of networking. I am very confident of my ability to work in a team. I would be grateful to work with your organization and serve well. We are team of professionals expertise in graphics designing and expert in logo designing, using Photoshop, Illustrator, Free Hand, Coral Draw, Flash MX we are highly experience in logo designing and web design project.
I hereby declare that the information furnished above is true to the best of my knowledge.
২। এবার Save করে বেরিয়ে পড়ুন।
৩। এবার Browse Jobs এ ক্লিক করে আপনি যে ধরণের কাজ করবেন তাতে ক্লিক
করুন। য়েমন ধরেন আপনি যদি Article Rewriting এর কাজ করতে চান, তবে
তাতে ক্লিক করুন।
৪। এবার আপনার পছন্দের কাজটির উপর মাউস রাখলে আপনি কাজের বিবরণ দেখতে
পারবেন। প্রথম অবস্থায় Trial লেখা কাজ গুলো Bid করার চেষ্টা করবেন। তারপর
আপনার পছন্দের কাজের উপর ক্লিক করুন।
৫। এবার Bid on this project লেখার উপর ক্লিক করুন।
৬। এবার Bid On Project Form টি পূরণ করুন। আপনাকে চেষ্টা করতে হবে কম
বিড করে কাজ টি নেয়ার, তাই USD লেখা ঘরে আপনি কত কম ডলারে সম্পূর্ণ কাজটি
করে দিবেন তার ডলার অংকটি বসান।
৭। এবার কত দিনে করবেন ও কত ডলার অগ্রিম হিসেবে আপনি নিবেন তা বসান। অগ্রিমের
ক্ষেত্রে অনেকে উল্লেখ করে দেয় যে, কোন অগ্রিম দেয়া হবে না, সেই ক্ষেত্রে বায়ারের বা যে
কাজ দিচ্ছে তার ফিডব্যাক স্কোর বা সে আগে কাজ করিয়েছে কিনা তা দেখে নিবেন। যারা
অল্প কাজ করতে করতে টাকা পেমেন্ট করে তাদের কাজ বা যারা নিয়িমত কাজ করাচ্ছে
তাদের কাজ করা ভাল। তাছাড়া একটু ঝুঁকি নেয়া যেতে পারে।
৮। Make your bid highlighted এ বক্সটিতে টিক দেয়ার প্রয়োজন নেই।
৯। Provide the details of your bid এ ঘরটিতে যা লেখা হয় তা সবাই দেখতে
পায়, তাই এখানে শুধু লিখুন “Hello Sir, Please see pm,Thanks”
pm (private message)।
১০। তার পরের বক্স দুটিতে টিক করুন। দ্বিতীয় বক্সে টিক করলে লেখার জন্য যে জায়গাটি
আসবে তা শুধু বায়ার বা যার জন্য কাজ করবেন সে দেখতে পারবে। এখানে আপনি
আপনার অভিজ্ঞতার কথা ও কাজ পাওয়ার জন্য যা যা লেখা প্রয়োজন তা লিখুন।যেমনঃ
Bid Letter Examplebr />
—————————————————————
Hello Sir,
I am an English graduate (4 years) and able to write good article on any subject, which definitely passes “copy escape”.
I am attaching one of my samples here.
Waiting to start the project.
Thanks from,
Mr.B
—————————————————————
বিঃদ্রঃ যে কাজটি করবেন, তার একটি Sample (আপনার নিজের বা নেট থেকে
নামানো) Browse করে Attach করে দিলে, কাজ পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।
১১। তারপর Place Bid এ ক্লিক করুন। এখানেই আপনার বিড করা শেষ। বিড অর্থই
হলো আপনি কত কমে বা বেশীতে কাজটি করবেন। তবে এ ক্ষেত্রে সবাই কমই বিড করে।
১২। আপনি কাজটি পেলে বা বায়ার আপনাকে পছন্দ করলে তা আপনার Email
Address, উপরে অবস্থিত Inbox অথবা সবচেয়ে ভাল হয় mouse pointer
উপরে projects এর উপর নিলে দুইটি জিনিস দেখাবে, আপনি my projects এ
ক্লিক করে নীচের দিকে চলে যাবেন। সেখানেই আপনার জন্য mail আসবে। আপনি
mail পেলে সে অনুযায়ী seller/buyer কে উত্তর ও ধন্যবাদ দিয়ে কাজটি শুরু
করবেন।
এবার আসি Payment এর ব্যাপারে। Payment বায়ার এই ফ্রিলেন্সিং কোম্পানিতে অথবা বায়ার সরাসরি কোন অনলাইন ব্যাংকে প্রদান করতে পারে। ভাল হয় কোম্পানীতে নিয়ে, আপনি পরে আপনার অনলাইন ব্যাংকে তা ট্রান্সফার করে নিলেন। কোম্পানী থেকে আপনার অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করলে প্রথম বার ১৫ দিন সময় নিবে। তারপর কয়েকদিনেই আসবে। তারপর অনলাইন ব্যাংক থেকে আপনার দেশের ব্যাংকে ট্রান্সফার করে আনতে মাত্র ৭২ ঘন্টা লাগবে। এক্ষেত্রে এই ফ্রিলেন্সিং কোম্পানি যে অনলাইন ব্যাংককে সাপোর্ট করে সেখানে সাইনআপ করতে হলে এখানে ক্লিক করুন । আপনি সাইনআপ করার পরে আপনার একাউনেট প্রবেশ করলে দেখবেন Address এর পাশে লেখা আছে Verify। সেখানে ক্লিক করে আপনার বর্তমান বা যে Address এ আপনাকে তারা ডাকযোগে কোডসহ চিঠি পাঠালে আপনি তা পেতে পারেন সেইটি দিন। চিঠি পেলে সে অনুযায়ী কোডটি পূরণ করলে আপনার Address/একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। একাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার দেশের যে ব্যাংক একাউন্টে টাকা তুলবেন; সে ব্যাংকে গিয়ে SWIFT কোড চাইলেই তারা দিয়ে দিবে। এবার সেই কোডটি আপনার অনলাইন ব্যাংকের Withdraw তে গিয়ে ব্যাংক একাউন্ট নাম্বর ও কোডটি লিখে OK করলেই save হয়ে যাবে। এবার আপনি ফ্রিলেন্সিং সাইটটি দিয়ে Payments অপশানে গিয়ে Withdraw funds এ ক্লিক করে সেই অনলাইন ব্যাংকে ক্লিক করে আপনার Dollar Amount টি উল্লেখ করে অনলাইন ব্যাংটির Email Address দিয়ে দিলে ডলার গুলো প্রথমবার ১৫ দিনে তার পর 7 দিনেই আপনার অনলাইন ব্যাংকে এসে যাবে। তারপর, সেখান থেকে Withdraw তে ক্লিক করে ডলারের এমাউন্ট দিয়ে OK করলে আপনার জন্ম তারিখ চাইবে সেটা দিয়ে OK করলে ৭২ ঘন্টার মধ্যে আপনার দেশের ব্যাংকে Dollar/টাকা এসে যাবে। 

Read more

Monday, January 3, 2011

ওয়েব ডিজাইনের/ডেভেলপমেন্টের মৌলিক ধারনা | নতুনরা এখান থেকে শুরু করুন।

0

ওয়েব ডিজাইন সাধারনত দুই ধরনের ১. স্টাটিক ডিজাইন, ২. ডাইনামিক ডিজাইন
এক.স্টাটিক ডিজাইন: স্টাটিক ডিজাইন শিখলে আপনি স্টাটিক  ওয়েবসাইট (পেজ) ডিজাইন করতে পারবেন।এ পেজ গুলি ইউজার Request  অনুযায়ী প্রদর্শন করেনা। আগে থেকেই তৈরী করা থাকে কোন পরিবর্তন হয়না।সকল ইউজারের কাছে একই তথ্য প্রদর্শন করে।এ ধরনের পেজ তৈরী করা সহজ কিন্তু আপডেট করা জটিল।ছোট খাট কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারনত স্টাটিক সাইট তৈরী করে।সত্যি বলতে স্টাটিক সাইট বা ডিজাইনারের বর্তমানে তেমন চাহিদা নেই।স্টাটিক ডিজাইন শিখতে সাধারনত নিচের কাজগুলি শিখতে হবে-
  • এইচটিএমএল(এটা একটা মার্কআপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়)
  • সিএসএস(এটাও মার্কআপ ল্যাংগুয়েজ)
১. স্টাটিক ডিজাইন ৪/৫ মাসেই ওয়েবসাইটের টিউটোরিয়াল থেকে শেখা সম্ভব।
২. আপনি যদি সিএসএস,এইচটিএমএল ভালো নাও জানেন তবু ফটোশপ  ফ্ল্যাশে ব্যানার,বাটন, অ্যানিমেশন ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরী করে ড্রিমওয়েভারে ডিজাইন মোডে কপি পেস্ট করেও সুন্দর ওয়েবসাইট তৈরী করতে পারেন।এক্ষেত্রে ড্রিময়েভারের কাজ একটু ভাল জানলেই চলে।
৩.কেউ ইচ্ছে করলে কয়েকঘন্টায় ড্রিমওয়েভার শিখতে পারে ওয়েব টিউটোরিয়াল থেকে এমন একটি সাইট হচ্ছে টিচারক্লিক

দুই: ডাইনামিক ডিজাইন:
ডাইনামিক ওয়েবসাইট গুলি ইউজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়।এ সাইটগুলি আপডেট করা খুব সহজ।বর্তমানে ডাইনামিক সাইট ও ডিজাইনারদের জয়জয়কার। ডাইনামিক ডিজাইনার হতে আগে অবশ্যই স্টাটিক এর কাজ গুলি শিখতে হবে সাথে সাথে নিচেরগুলি-
  • প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-জাভাস্ক্রিপ্ট (ক্লাইন্ট সাইড),
  • ASP,JSP তবে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচেছ পিএইচপি(সার্ভার সাইড),
  • ডেটাবেসের সাথে কিভাবে সাইটকে সংযুক্ত করতে হয় এজন্য ডেটাবেসের মৌলিক ধারনা-MS Access,My SQL,Oracle ইত্যাদি।বর্তমানে My SQL বেশ জনপ্রিয়।
  • এক্সএমএল
  • পিএইচপি ফ্রেমওয়ার্ক (Zend,CodeIgniter etc.)যেকোন একটি শিখলেই চলবে।
যারা ডাইনামিক ডিজাইনার তাদের ফটোশপ,ফ্ল্যাশ ইত্যাদির গভীর দক্ষতার দরকার নেই।
১. ডাইনামিক কাজ শিখলে চাকরির বাজারে আপনার প্রচুর চাহিদা হবে।
২. বুয়েটসহ দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রশিক্ষন দিয়ে থাকে।
৩. ডেটাবেসের কাজেও বস হতে হবেনা তাহলে আলাদা প্রশিক্ষন নিয়ে ডেটাবেস ডিজাইনার হতে পারেন।
৪. ওয়েবসাইট টিউটোরিয়াল থেকেও ডাইনামিক ডিজাইনার হতে পারেন তবে সরাসরি কারও কিছু সাহায্য লাগবেই।
৫. বেশ সময় ও মেধার দরকার

এবার সিন্ধান্ত নিন কি হবেন আপনি স্টাটিক না ডাইনামিক ডিজাইনার। 

জুমলা,ওয়ার্ডপ্রেস,ড্রুপাল এসব কি?

এসব হচ্ছে CMS(Content Management System) এখানে সাধারনত সবকিছু তৈরী করা থাকে(PHP MySQL দিয়ে) আপনি শুধু নিজের মত করে এডিট করবেন।আপনি যদি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নাও জানেন তবুও এসব দিয়ে ডাইনামিক সাইট তৈরী করতে পারেন তবে যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানে সে এর কোড এডিট করে যত সুন্দর করতে পারবে আপনি তা পারবেননা।

Read more

Friday, November 19, 2010

কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন?

1

সমস্যাটা কি?

থীমের ডিজাইনের কারনে অনেক সময়ই পছন্দসই স্থানে লেখার মাঝে এডসেন্স কিংবা সমধর্মী বিজ্ঞাপন বসানো সম্ভব হয় না। ফলে বিজ্ঞাপনগুলো উপরের চিত্রের মতো লেখার উপরে কিংবা শেষে বসে যায়। এগুলোও দেখতে যেমন বিশ্রী লাগে, তেমনি লেখার সাথে মিশে যায় না। ফলে ক্লিক (click through) রেটও কমে যায়।

সমাধান কি

কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]
আমি লেখার মাঝে ডানে কিংবা বামে বিজ্ঞাপন বসাতে পছন্দ করি। এতে লেখার মাঝে জায়গামতো বিজ্ঞাপন বসে যায়। সাথে সাথে লেখা পড়ার সাথে সাথে বিজ্ঞাপনও চোখে পড়ে যায়। কষ্ট করে বিজ্ঞাপন দেখতে সাইডবারে দৃষ্টি ফেরাতে হয় না।
<div style = "float:left; ">
<!----- your code here -------->
</div>
উপরের কোডের মাঝে <!----- your code here ---------> লেখার পরে আপনার বিজ্ঞাপনের কোডটি বসিয়ে নিন। এবার ওয়ার্ডপ্রেসের HTML Editor আর blogger এর Edit HTML ট্যাবে ক্লিক করে লেখার যেখানে বিজ্ঞাপন বসাতে চান সেখানে বিজ্ঞাপনসহ কোড বসিয়ে দিয়ে পোষ্টটি আপডেট করুন।
আমার কোডটি বসালে বিজ্ঞাপনটি লেখার বাম পাশে চলে যাবে। আর যদি বিজ্ঞাপনকে ডানে বসাতে চান, তবে left এর পরিবর্তে right বসিয়ে আপডেট করে নিন।
সাথে থাকুন, ভাল থাকুন।
শুভ কামনা রইল।


Read more

Thursday, November 11, 2010

Gzip compression দিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগ দ্রুত লোড করুন

0

নিজস্ব ওয়েব স্পেস নিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগিং করছেন যারা, তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভারী থিমের কারনে পাতা লোড হতে অনেক সময় লেগে যায়; অথবা অত্যন্ত উচ্চ পরিমানে ট্র্যাফিক থাকার কারনে বাড়তি ব্যাণ্ডউইডথ খরচা হয়। কারো কারো ক্ষেত্রে দুটি কারন একসঙ্গেই চিন্তার বিষয় হয়ে পড়ে। Cache plugin অনেক আছে, সেইসবের নানারকমের সেটিংস আছে; কেউ কেউ বুঝতে পারেননা যে সেটিংস কেমন করলে তা কার্যকরী এবং উপযোগী হবে। সেটিংস ভুল হলে এমনও হয়েছে যে পাতায় আপডেট দেখা যাচ্ছেনা, cached page পাচ্ছে ভিজিটার। শুধু ভিজিটার না! ব্লগ এ্যাডমিনও আমাকে জানাচ্ছেন যে নতুন পোস্ট লিখে সেই আপডেট হোমপেজে দেখতে পাচ্ছেন না।

তাই আমি পরামর্শ দেবো যে এখানে ওখানে নানা ব্লগে নানারকমের টিউটোরিয়াল পড়েই সবটা না জেনে কিছু ব্যবহার না করাই ভালো। আগে সবটা জেনে নেবেন, পড়ে ও বুঝে নেবেন। অল্প বিদ্যা ভয়ঙ্করী ~ a little learning is a dangerous thing। তাই সবকিছু জেনেবুঝে ও যাচাই করে নিয়ে তবেই তার প্রয়োগ করা ভালো।

আজকের এই পোস্ট মূলতঃ তাদের জন্য যাদের সমস্যা হচ্ছে cache plugin নিয়ে এবং যারা এইসব প্লাগিনের সম্পূর্ণ ব্যবহারবিধি পড়ার সময় করতে পারছেন না। খুবই সহজ উপায়ে প্লাগিন ছাড়াই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ দ্রুত লোডিং সম্ভব হবে, একটুও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবেনা এর জন্য। সম্পূর্ন রিস্ক-ফ্রি পদ্ধতিতে আপনার ব্লগের gzip compression করে নিন মাত্র অল্প কিছুটা কোড দিয়ে।

নিচের এই কোড দিয়েই gzip compression করা যাবে।


এটা কোথায় কোন ফাইলে বসানো হবে? সাধারনভাবে এইটা header.php ফাইলের একেবারে উপরে বসানো হবে। ঠিকমতো কাজ করছে কিনা জানার জন্য HTTP Compression Test দেখতে পারেন। সব ঠিকঠাক থাকলে এইরকম কিছু দেখতে পাবেন -

http://www.domain.ext/ is gzipped
Original Size: 29.03 KB
Gzipped Size: 7.05 KB
Data Savings: 75.71%

এখন গুগল রোবট খুশী, আপনার সাইট দ্রুত লোড হচ্ছে; পাঠকও খুশী কারন ৩০ কিলোবাইটের ফাইল ৭ কিলোবাইটে নেমে আসবে এবং বাকি কাজটি হবে ব্রাউজারে; অবশ্যই আপনিও খুশী হবেন কারন ৭৫-৮০% compress করার ফলে আপনার অনেকটা ব্যাণ্ডউইডথ বেঁচে যাবে। আমার একটি ভারী পাতার রেজাল্ট দেখুন - Original Size: 61.79 KB; Gzipped Size: 13.15 KB; Data Savings: 78.72%

P.S. - সব প্রধান ব্রাউজারে একবার টেস্ট করে নিন এই পদ্ধতির পরে আপনার সাইট ঠিকঠাক লোড হচ্ছে কিনা। যে ফাইলে পরিবর্তন করবেন, সেই ফাইলের ব্যাকআপ নিয়ে নেবেন। অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হলে মূল ফাইলটি সার্ভারে পুনরায় স্থাপন করে দিন।

Read more

Tuesday, November 2, 2010

থ্রিডি স্টুডিও ম্যাক্স শিখুন সহজে !! ভিউপোর্ট ও ভিউপোর্ট নেভিগেশন কন্ট্রোল বাটনের পরিচিতি (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ৫)

0

একটিভ ভিউপোর্ট কি ?

থ্রিডি স্টুডিও ম্যাক্স এর প্রযোজনীয় কার্যবলী যে জায়গায় করা হয় তাকে ভিউপোর্ট  বলে। অর্থাৎ ভিউপোর্ট  হল থ্রিডি স্টুডিও ম্যাক্স এর এডিটিং এরিয়া। থ্রিডি স্টুডিও ম্যাক্স সফ টা রান করার পর যে চার কোনার ৪ টা বক্স আপনারা দেখেতে পান তাকে বলে ভিউপোর্ট  । যারা বুঝতে পারছেন না তারা নিচের চিত্র টা দেখুন।
bdtutorial24 থ্রিডি স্টুডিও ম্যাক্স শিখুন সহজে !! ভিউপোর্ট ও ভিউপোর্ট  নেভিগেশন কন্ট্রোল বাটনের পরিচিতি  (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ৫) | Techtunes

এই ৪টি চার কোনার ৪ টা বক্স নাম আছে নামগুল হল:

  • টপ ভিউপোর্ট  (Top Viewport )
  • লেফট ভিউপোর্ট  (Left Viewport)
  • ফর্ন্ট ভিউপোর্ট  ( Front Viewport)
  • দৃশ্যমান ভিউপোর্ট  (Perspective Viewport)
এখানে উপর , বাম , ও নিচের  অংশ দেখার জন্য যথাক্রমে টপ ভিউপোর্ট  (Top Viewport ) ,লেফট ভিউপোর্ট  (Left Viewport) ,ফর্ন্ট ভিউপোর্ট  ( Front Viewport) গুলো ব্যবহার করা হয় । আর অবজেক্ট গুলো কে থ্রি ডাইমেনশনাল আকৃতি দেখাতে দৃশ্যমান ভিউপোর্ট  (Perspective Viewport) ব্যবহার করা হয় । দৃশ্যমান ভিউপোর্ট  (Perspective Viewport) তে অবজেক্ট সমূহের ত্রিমাত্রিক উপস্থাপনা প্রদশির্ত হয় বলে আমরা অবজেক্ট সম্পর্কে সহজেই ধারনা পাই।

ভিউপোর্ট  নেভিগেশন কন্ট্রোল কি?

এডিটিং উইন্ডো এর নিচে ডানপাশে যে সকল বাটন থাকে তাদের ভিউপোর্ট  নভিগেশন কন্ট্রোল বাটন বলে । ভিউপোর্ট এ বিভিন্ন উপস্থাপনার কাজে এই বাটন গুলো কাজ করে। নিচের চিত্র টা দেখুন ।
bdtutorial24  থ্রিডি স্টুডিও ম্যাক্স শিখুন সহজে !! ভিউপোর্ট ও ভিউপোর্ট  নেভিগেশন কন্ট্রোল বাটনের পরিচিতি  (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ৫) | Techtunes

এখানে চার টা অংশ থাকে তাদের নাম হলঃ

  • এনিমেশন কন্ট্রোল
  • পারসপেক্টিভ কন্ট্রোল
  • ক্যামেরা কন্ট্রোল
  • লাইট ভিউপোর্ট কন্ট্রোল
এখানে এনিমেশন তৈরি সময় এই এনিমেশন কন্ট্রোল কাজে লাগবে , এটি টাইম কন্ট্রোল বাটন এর একটি অংশ । এটা দিয়ে এনিমেশন্ এর বিভিন্ন কার্য ব্যবস্থা নিয়ন্ত্রন করা হয়। এনিমেশন তৈরি , এর ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে কন্ট্রোল  বাটন সাথে অন্যান্যা এনিমেশন বাটন সমূহ গুরুতপূর্ণ ভুমিকা পালন করে ।

Read more

থ্রিডি স্টুডিও ম্যাক্স কমান্ড প্যানেল এর বর্ননা (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ৪)

0

থ্রিডি স্টুডিও ম্যাক্স এর সবচেয়ে গুরুত্তপূর্ন প্যানেলটি নাম হচ্ছে কমান্ড প্যানেল । কমান্ড প্যানেলে অবস্থিত বিভিন্ন প্যানেলগুলোর মধ্যেই এই সফটওয়্যারের এর যাবতীয় কার্যবলি সম্পাদন করা যায় এখানে সর্বমোট ৬টা ইউজার ইন্টারফেসের এর সাহায্যে কমান্ড গঠিত । ইউজার ইন্টারফেস গুলো হচ্ছেঃ
theinterface14  থ্রিডি স্টুডিও ম্যাক্স কমান্ড প্যানেল এর বর্ননা (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ৪) | Techtunes

ইউজার ইন্টারফেসঃ

  1. Create প্যানেল
  2. Modify প্যানেল
  3. Hierarchy প্যানেল
  4. Motion প্যানেল
  5. Display প্যানেল
  6. Utilities প্যানেল
এবার এই ইউজার ইন্টারফেস গুলো কোন টা কি কাজ করে তার বর্ননা দেয়া হল ।

Create প্যানেল:

থ্রিডি স্টুডিও ম্যাক্স  এর ভিউপোর্ট এ বিভিন্ন ধরনের অবজেক্ট বানাতে Create প্যানেল এর ব্যবহার হয় । ভিউপোর্ট এ বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি ও সম্পাদনে Create প্যানেল ইন্টারফেস টি বিষেশ ভাবে কাজ করে । এই ইন্টারফেসটিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিদ্যমান । এখানে প্রতিটি ক্যাটাগরি এ এক বা একাধিক অবজেক্ট তাইপ রয়েছে। Create প্যানেল ইউজার ইন্টারফেসটিতে যেসব ক্যাটাগরির অবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে-
  • Geomatrt
  • Shapes
  • Lights
  • cameras
  • Helpers
  • Space Wraps
  • Syatems

Modify প্যানেল:

কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Modify প্যানেল । Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে পরিবর্তন , পরিবর্ধন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Modify প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে। একটা বিষয় উল্লেখ না করলেই নয় যে , আপনি যদি ভিউপোর্ট এ কোন অবেজেক্ট তৈরি করে না থাকেন , বা অবেজেক্ট সিলেক্ট করে না থাকেন তা হলে এই অবজেক্ট সমূহ কাজ করবে না।

Hierarchy প্যানেলঃ

কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Hierarchy প্যানেল। Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে পরিবর্তন , পরিবর্ধন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Hierarchy প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।

Motion প্যানেলঃ

কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Motion প্যানেল। Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে বিভিন্ন ভাবে সচল , পরিচালন করা ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Motion প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।

Display প্যানেলঃ

কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Display প্যানেল । Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে বিভিন্ন ভাবে উপস্থাপন বা প্রদর্শন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Display প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।

Utilities প্যানেলঃ

কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Utilities প্যানেল। Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে বিভিন্ন ভাবে উপস্থাপন বা প্রদর্শন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Utilities প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।

Read more

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting