ওয়েব ডিজাইন সাধারনত দুই ধরনের ১. স্টাটিক ডিজাইন, ২. ডাইনামিক ডিজাইন
এক.স্টাটিক ডিজাইন: স্টাটিক ডিজাইন শিখলে আপনি স্টাটিক ওয়েবসাইট (পেজ) ডিজাইন করতে পারবেন।এ পেজ গুলি ইউজার Request অনুযায়ী প্রদর্শন করেনা। আগে থেকেই তৈরী করা থাকে কোন পরিবর্তন হয়না।সকল ইউজারের কাছে একই তথ্য প্রদর্শন করে।এ ধরনের পেজ তৈরী করা সহজ কিন্তু আপডেট করা জটিল।ছোট খাট কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারনত স্টাটিক সাইট তৈরী করে।সত্যি বলতে স্টাটিক সাইট বা ডিজাইনারের বর্তমানে তেমন চাহিদা নেই।স্টাটিক ডিজাইন শিখতে সাধারনত নিচের কাজগুলি শিখতে হবে-
- এইচটিএমএল(এটা একটা মার্কআপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়)
- সিএসএস(এটাও মার্কআপ ল্যাংগুয়েজ)
২. আপনি যদি সিএসএস,এইচটিএমএল ভালো নাও জানেন তবু ফটোশপ ফ্ল্যাশে ব্যানার,বাটন, অ্যানিমেশন ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরী করে ড্রিমওয়েভারে ডিজাইন মোডে কপি পেস্ট করেও সুন্দর ওয়েবসাইট তৈরী করতে পারেন।এক্ষেত্রে ড্রিময়েভারের কাজ একটু ভাল জানলেই চলে।
৩.কেউ ইচ্ছে করলে কয়েকঘন্টায় ড্রিমওয়েভার শিখতে পারে ওয়েব টিউটোরিয়াল থেকে এমন একটি সাইট হচ্ছে টিচারক্লিক।
দুই: ডাইনামিক ডিজাইন: ডাইনামিক ওয়েবসাইট গুলি ইউজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়।এ সাইটগুলি আপডেট করা খুব সহজ।বর্তমানে ডাইনামিক সাইট ও ডিজাইনারদের জয়জয়কার। ডাইনামিক ডিজাইনার হতে আগে অবশ্যই স্টাটিক এর কাজ গুলি শিখতে হবে সাথে সাথে নিচেরগুলি-
- প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-জাভাস্ক্রিপ্ট (ক্লাইন্ট সাইড),
- ASP,JSP তবে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচেছ পিএইচপি(সার্ভার সাইড),
- ডেটাবেসের সাথে কিভাবে সাইটকে সংযুক্ত করতে হয় এজন্য ডেটাবেসের মৌলিক ধারনা-MS Access,My SQL,Oracle ইত্যাদি।বর্তমানে My SQL বেশ জনপ্রিয়।
- এক্সএমএল
- পিএইচপি ফ্রেমওয়ার্ক (Zend,CodeIgniter etc.)যেকোন একটি শিখলেই চলবে।
১. ডাইনামিক কাজ শিখলে চাকরির বাজারে আপনার প্রচুর চাহিদা হবে।
২. বুয়েটসহ দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রশিক্ষন দিয়ে থাকে।
৩. ডেটাবেসের কাজেও বস হতে হবেনা তাহলে আলাদা প্রশিক্ষন নিয়ে ডেটাবেস ডিজাইনার হতে পারেন।
৪. ওয়েবসাইট টিউটোরিয়াল থেকেও ডাইনামিক ডিজাইনার হতে পারেন তবে সরাসরি কারও কিছু সাহায্য লাগবেই।
৫. বেশ সময় ও মেধার দরকার
0 comments:
Post a Comment