সমস্যাটা কি?
থীমের ডিজাইনের কারনে অনেক সময়ই পছন্দসই স্থানে লেখার মাঝে এডসেন্স কিংবা সমধর্মী বিজ্ঞাপন বসানো সম্ভব হয় না। ফলে বিজ্ঞাপনগুলো উপরের চিত্রের মতো লেখার উপরে কিংবা শেষে বসে যায়। এগুলোও দেখতে যেমন বিশ্রী লাগে, তেমনি লেখার সাথে মিশে যায় না। ফলে ক্লিক (click through) রেটও কমে যায়।সমাধান কি
আমি লেখার মাঝে ডানে কিংবা বামে বিজ্ঞাপন বসাতে পছন্দ করি। এতে লেখার মাঝে জায়গামতো বিজ্ঞাপন বসে যায়। সাথে সাথে লেখা পড়ার সাথে সাথে বিজ্ঞাপনও চোখে পড়ে যায়। কষ্ট করে বিজ্ঞাপন দেখতে সাইডবারে দৃষ্টি ফেরাতে হয় না।
<div style = "float:left; "> <!----- your code here --------> </div>উপরের কোডের মাঝে
<!----- your code here ---------> লেখার পরে আপনার বিজ্ঞাপনের কোডটি বসিয়ে নিন। এবার ওয়ার্ডপ্রেসের HTML Editor আর blogger এর Edit HTML ট্যাবে ক্লিক করে লেখার যেখানে বিজ্ঞাপন বসাতে চান সেখানে বিজ্ঞাপনসহ কোড বসিয়ে দিয়ে পোষ্টটি আপডেট করুন।আমার কোডটি বসালে বিজ্ঞাপনটি লেখার বাম পাশে চলে যাবে। আর যদি বিজ্ঞাপনকে ডানে বসাতে চান, তবে left এর পরিবর্তে right বসিয়ে আপডেট করে নিন।
সাথে থাকুন, ভাল থাকুন।
শুভ কামনা রইল।