এডসেন্স একাউন্ট বাতিল হলে তা চালু করার পদ্ধতির বিষয়ে একটি সাধারন টিপস নিয়ে এই টিউনটি করা। আসলে এডসেন্স নিয়ে যারা কাজ করে কমবেশী সবাই এটা জানে কিন্তু নতুন কেউ কেউ এটা জানেনা যারা অনেকেই ফোনে এবং ইমেইলে আমার কাছে তাদের একাউন্ট বন্ধ হওয়ার পর এব্যাপারে সমাধানের জন্য পরামর্শ চাইছেন। মূলত তাদের জন্যই ভাবলাম এই পদ্ধতিটি নিয়ে টিউন করি। যদি এটা কারো অপছন্দ হয় তাহলে জানাবেন আমি ডিলেট করে দেব।
যাইহোক মূলকথায় ফিরি। সাধারনত একাউন্ট বাতিল হয়ে গেলে অনেকেরই একটা ক্ষোভ থাকে যে অন্যায় ভাবে তার একাউন্ট বাতিল করা হয়েছে। যেহেতু এটি একটি অটোমেটেড সার্ভিস তাই ভুল হওয়া অস্বাভাবিক নয়। তাই অনেকেই চায় একাউন্ট বাতিল হলে তা অন্তত আরেকবার Reveiw করার সুযোগ পেতে। তাই এডসেন্সেও এটির জন্য আপিল করার পদ্ধতি রয়েছে।
যদি আপনার একাউন্ট বাতিল হবার পর আপনার মনে হয় অন্যায় ভাবে তা বাতিল করা হয়েছে তাহলে আপনি এই লিংকে ক্লিক করে নিম্নের ফরম এর মত যে ফরমটি পাবেন তার মাধ্যমেই আপিল করতে পারবেন এবার সঠিক ভাবে পূরন করে তা সাবমিট করুন।
0 comments:
Post a Comment