Google AdSense - ওয়েবসাইট বানিয়ে তাতে বিজ্ঞাপন দিয়ে আয়ের পথ হিসেবে নিঃসন্দেহে অদ্বিতীয়। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, প্রায় দুই একদিন পরে পরেই এই প্রশ্ন আমি পাই যে কিভাবে গুগল এডসেন্স আয় বাড়ানো যায়। তাদের মধ্যে কেউ কেউ নতুন ব্লগিং করতে এসেছেন, যারা কয়েকদিন আগে এসেছেন তাদেরও প্রশ্ন থাকে যে অনেকগুলি ক্লিকের পরেও আয় আশানুরূপ হচ্ছেনা। ১০-টা ক্লিকের পরেও কেন ০.১০ ডলায় হলো। এইসব নিয়ে অনেকেই মন খারাপ করছেন। মূল প্রশ্ন সেই একই, কিভাবে গুগল এডসেন্স আয় বাড়ানো যায়। কার্যকরী কিছু কথা বুঝিয়ে বলছি, এইসব বুঝতে পারলে আপনারাও সাফল্যের মুখ দেখবেন। খুবই সামান্য দুটি পয়েন্ট আমি আলোচনা করে দেবো। একটু নির্ঝঞ্ঝাট অবস্থায় বসে পড়ে নিন, বুঝতে দেরী লাগবেনা।
ব্লগ থেকে আয় কিভাবে হয়?
মূল জিনিস তো ব্লগ, তাতে প্রদর্শিত কিছু বিজ্ঞাপনে ক্লিক - তাইনা? বিজ্ঞাপনদাতা কেন বিজ্ঞাপন দেবেন আপনার ব্লগে? কি আছে আপনার ব্লগে যাতে বিজ্ঞাপনদাতার লাভ হবে? এটা একটা মৌলিক প্রশ্ন। এর উত্তর প্রথমে খুঁজে বের করুন যে একজন বিজ্ঞাপনদাতার দৃষ্টিভঙ্গি থেকে আপনার ব্লগ কতোখানি লাভজনক। আপনি যেমন আয়ের জন্য উৎসুক, তেমন বিজ্ঞাপনদাতাও দানছত্র খুলে বসেননি তাইনা? তিনিও আয়ের জন্যই বিজ্ঞাপন দিচ্ছেন।আশাকরি বুঝতে পারছেন কি বলতে চাইছি। বিজ্ঞাপনদাতার একটি পণ্য আছে, তিনি সেটার জন্য গ্রাহক চাইছেন, তাই তিনি বিজ্ঞাপন দিচ্ছেন। আপনার ব্লগ থেকে যদি বিজ্ঞাপনদাতা গ্রাহক না পান, তবে তিনি কেন টাকা দেবেন আপনাকে? এইজন্য ক্লিক হলেই যে ভালো টাকা পাবেন তার কোনো নিশ্চয়তা থাকেনা। ক্লিক অনেক হয়, কিন্তু সব ক্লিকে বিজ্ঞাপনদাতার বানিজ্য সম্পন্ন হয়না।
আপনি আয় করতে চান? বিজ্ঞাপনদাতাকে আয়ের পথ খুলে দিন। সরাসরি বানিজ্যিক মনোভাবাপন্ন হোন। আপনার ব্লগে কিকরে প্রচুর ভিজিটার আনতে হবে, কিভাবে অদ্বিতীয় এসইও করতে হবে - এখানেই শেষ নয়! যে ট্র্যাফিক পাবেন, তাকে টাকায় রূপান্তরিত করুন। ভালো ভালো ভিজিটার যারা আসবেন, যারা কিছু খুঁজছেন, তাদের জন্য ব্লগ লিখুন। যারা আসবে, পড়বে, "খুব ভালো হয়েছে" বলে চলে যাবে তাদের জন্য ব্লগ লিখবেন না। সেই ট্র্যাফিক থেকে কানাকড়িও আসবেনা আপনার।
সার্চ দুই রকমের হয়। কিছু আছেন যারা কেবলই তথ্য খুঁজছেন। আর কিছু আছেন যারা পণ্য কেনার জন্য তথ্য খুঁজছেন। এসইও করে এবং লেখার মধ্যে কীওয়ার্ডে টার্গেট করুন এই দ্বিতীয় ক্যাটাগরির সার্চ ইউজারকে। সামান্য উদাহরণ দিচ্ছি দেখুন। মোবাইল ফোনের কীওয়ার্ড - best mobile phones, latest mobile phones, upcoming mobile phones, nokia mobile phones, motorola mobile phones - দেখুন এইসবের মধ্যে এমন কিছু নেই যা এইসব কীওয়ার্ডের মধ্যে আছে - nokia price list usa, blackberry prices in us, motorola droid price verizon, used mobiles for sale, 3gs iphone price walmart; এই দ্বিতীয় রকমের কীওয়ার্ড দিয়ে যারাই সার্চ করছেন সম্ভাবনা আছে যে তারা মোবাইল ফোন কিনবেন। কীওয়ার্ডের হেরফের করলে বিজ্ঞাপনেও হেরফের হবে। দ্বিতীয় ধরনের কীওয়ার্ডে যেসব ক্লিক পড়বে, সেই ক্লিক থেকেই টাকা আসবে এবং ভালো পরিমানেই আসবে।
আপনার ব্লগ একটি ভার্চ্যুয়াল শপ। জিনিস বিক্রি করছেন বিজ্ঞাপনদাতার হয়ে। জ্ঞান বিতরণ করবেন না, তাতে টাকা আসবেনা; সেলসম্যান হোন এবং সেলসের কমিশন ঘরে তুলে নিন। এটাই ব্লগ থেকে আয়ের একমাত্র পথ।
কিভাবে লিখলে অপেক্ষাকৃত অধিক লাভজনক হবে?
আমি কিছুদিন আগে নাসির উদ্দিন শামীমকে একটি কথা লিখেছি :- জীবন থেকে গল্প তুলে এনে ব্লগে লিখে দিন। আমরা কেউ মেশিন নয়, আমরা মানুষ। আমরা আকর্ষণবোধ করি যখন দেখি কেউ আমাদেরই জীবনের সাথে জড়ানো কথা লিখছে/বলছে। আমাদের জীবনে নানা সময়ে নানা ঘটনা ঘটে, আমাদের আত্মীয় কিম্বা বন্ধুমহলেও ঘটে চলেছে এবং তা আমাদের কানে আসছে। সেইসব ভুলে যাননি তো? লিখে ফেলুন সেইসব!আশ্চর্য হচ্ছেন? আচ্ছা, উপরে মোবাইল ফোনের উদাহরণ দিয়েছি, তাই ওইভাবেই একটি পরিস্থিতি দিয়ে বোঝাই। একদিন ভাবলেন মোবাইল কিনবেন। পরিবারের কাউকে সঙ্গে নিয়ে কিম্বা বন্ধুদের সাথে কিনতে গিয়েছেন। কোথায় গিয়েছেন লিখুন। কোন কোন শপিং মলে গেলেন, কি কি মডেল দেখলেন, আপনি কোন মডেল এবং কি কি ফিচার চাইছেন লিখুন। অনেক মডেল দেখলেন, দামও কানে এলো, কিছু দামী কিছু অল্প দামী - লিখে ফেলুন! স্পষ্ট দেখতে পাবেন যে গল্পের আকারে তৈরী হচ্ছে আপনার লেখা এবং তার মধ্যেই এসে গিয়েছে কীওয়ার্ড।
আমি যেভাবে বললাম একবার ড্রাফট করেই দেখুন না কি হয়? নিজেই দেখতে পাবেন যে কারো লেখা কপি করতে হচ্ছেনা, এসইও প্রতিযোগিতাতেও যেতে হচ্ছেনা, আপনা থেকেই কীওয়ার্ড তৈরী হবে, মোবাইলের রিভিউ হয়ে যাবে এবং অনেক মডেলের বিবরণসহ দামের আলাপও হয়ে যাবে। জনপ্রিয় হতে বাধ্য কারন আপনার গল্পের মতোই অন্য অনেকেই একই ভাবে মোবাইল কেনার পরিকল্পনা করছেন। তাদের জীবনের সঙ্গে আপনার গল্প মিলে যাবেই। জনপ্রিয়তার পাশাপাশি ব্লগ থেকে লাভও আসতে থাকবে।
মানুষকে বিরক্ত না করে আকর্ষনীয় লেখা দিলেই time on site + page views বেড়ে যাবে। লোকমুখে ছড়াবে আপনার ব্লগের নাম। আর, জানেন তো, গুগলের বিজনেস লোককে সার্চের উপযুক্ত রেজাল্ট দেওয়া? যেহেতু নিজের জীবন থেকে নেওয়া, তাই ইউনিক লেখাই হবে, সব বাস্তবিক কীওয়ার্ড যুক্ত হয়ে যাবে - ব্যাস, অটোম্যাটিক এসইও হবে আপনার। বাকিটা গুগলের হাতেই ছেড়ে দিন? গুগলেরও তাগিদ আছে, তারাও বিজনেস করতেই এসেছে। ভুলে যাবেন না যে বিজ্ঞাপনদাতা এবং আপনার মাঝখানে গুগল মস্তবড় অংশীদার।
অতঃপর কি করণীয়?
আবোলতাবোল ব্লগ কিম্বা ফোরাম বানিয়ে থাকলে সেখানে সময় কম দিন। বানিজ্যিক দুনিয়ায় পা রাখুন। সরাসরি পণ্য ক্রয়-বিক্রয় প্রক্রিয়ায় যুক্ত হয়ে যান। সেইরকমের ব্লগ খুলুন যেখানে পণ্য বেচাকেনার সম্ভাবনা থাকবে। যে পণ্যের সম্বন্ধে জানেন না সেই ব্যাপারে লিখতেও চেষ্টা করবেন না। হীতে বিপরীত হবে তাতে। ডোমেইন কিনলে .com/.net বাদে আর কিছু একেবারেই নয়। চেনাপরিচিতদের একেবারেই আয় করার ব্লগের হদিশ জানিয়ে অযথা ট্র্যাফিক বাড়াবেন না, সমালোচকও বাড়ানোর প্রয়োজন নেই।আউটগোয়িং লিঙ্ক সব যেন মূল কোম্পানীর সেলস পেজে হয়। যেমন নোকিয়া মোবাইল ব্লগের আউটগোয়িং লিঙ্ক হবে store.nokia.com-এ, সরাসরি nokia.com-এ নয়। (আমার দেওয়া লিঙ্ক পরীক্ষা করে দেখুন কোথায় যাচ্ছে)
Source: http://bn.ria8.me.uk/2010/08/google-adsense-howto-earn-more.html
1 comments:
সবাই ব্লগিং করুন এবং অনেক অনেক আয় করুন :)
Post a Comment