Start Your Earning

Saturday, October 30, 2010

ইন্টারনেটের মাধ্যমে টাকা আয়ের উপায় -১

0

অনলাইন এর মাধ্যমে সরাসরি আপনারা খুব সহজে টাকা আয় করতে পারেন। আমি আজ এমন একটি পথকে আলোকপাত করব যার মাধ্যমে আপনি সত্যিই ঘরে বসে আয় করতে পারবেন। আমি নিম্নে ধাপে ধাপে তা তুলে ধরছি :
অনলাইনে টাকা আয় নির্ভর করছে সম্পূর্ন আপনার উপর। অর্থাৎ আপনি কিভাবে ব্যাপারটিকে দেখছেন। আমাদের যদি কোন প্রডাকশন থাকে অর্থাৎ কোন পণ্য যদি আমরা তৈরী করে থাকি সেই পণ্য ইচ্ছে করলে আমরা বিক্রি করতে পারি। আমরা সাধারনত একটি দোকান বা এজেন্সি নেই তাদের মাধ্যমে আমরা পন্য গুলোকে বিক্রি করি। অনলাইনেও ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার পন্য গুলোকে বিক্রি করতে পারবেন। কিন্তু বাংলাদেশে ই-কমার্স সিস্টেম চালু না হওয়ার কারনে আমাদেরকে সেই ধারনা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আমরা ইচ্ছে করলেই আমাদের পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি না। তাহলে যাদের কোন পন্য নেই তারা কিভাবে অনলাইনে আয় করবে? একটা পথ আছে যার মাধ্যমে লোকজন খুব সহজে পুরো বিশ্বে আয় করছে। তা হচ্ছে ব্লগিং সিস্টেম। আমার এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগিং করে কিভাবে আমরা টাকা আয় করতে পারি।

এখন দেখব কিভাবে bloging করে টাকা আয় করা যায় :
ব্লগিং করলাম ভাল কথা কিন্তু ব্লগিং করে আমার টাকাটা আয় হবে কিভাবে এমন প্রশ্ন অনেকেরই থাকতে পারে। টাকা আয়ের অনেক উপায় আছে। ইন্টারনেটে অনেকে বিজ্ঞাপন দিয়ে থাকেন। ইন্টারন্যাশনাল মার্কেটে যাদের পন্য আছে তারা তাদের পন্যকে বিক্রি করতে বিজ্ঞাপন দিয়ে থাকেন। তারা তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন বা অ্যাড ফার্ম গুলোর সহায়তা নিয়ে থাকে। সার্চ ইঞ্জিন Google এ যখন কোন কোম্পানী বিজ্ঞাপন দেয় তখন Google এগুলোকে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে প্রচার করে। আর Google থেকে কোন বিজ্ঞাপন যদি কোন ওয়েব সাইটে দেওয়া হয় তাহলে Google তার বিজ্ঞাপনে ক্লিক প্রতি ০.১৮ ডলার ঐ সাইটের কর্তৃপক্ষকে দিয়ে থাকে। আর এভাবে Google কর্তৃক দেওয়া বিজ্ঞাপনে ক্লিক করলেই আপনার আয় হবে। কিভাবে গুগুলের বিজ্ঞাপন নিজের ওয়েব সাইটে দিব? নিজের ওয়েব সাইটে বিজ্ঞাপন দেওয়ার জন্য Google adseane থেকে বিজ্ঞাপন নিয়ে আমরা আয় করব? নিচে এ ব্যাপারে বিশদ ভাবে আলোচনা করা হয়েছে।

ক্লিভাবে ব্লগিং সাইট খুলব:
Bloging site খুলতে হলে প্রথমে আপনাকে G-mail এ রেজিষ্ট্রেশন করতে হবে। G-mail এ রেজিষ্ট্রেশন করতে হলে প্রথমে আপনাকে gmail.com এ যেতে হবে তারপর sing up for Gmail এ ক্লিক করতে হবে। G-mail এর একটা রেজিষ্ট্রশন ফর্ম আসবে তা আপনাকে পূরন করতে হবে। G-mail এ রেজিষ্ট্রশন হয়ে গেলে আপনি http://www.blogger.com ওয়েব সাইটিকে খুলবেন। যা আপনাকে প্রথমে মনে রাখতে হবে তা হল প্রথমে আপনাকে subject চয়েজ করতে হবে কোন বিষয়ের উপর আপনি আপনার ওয়েব সাইট খুলবেন। এখন আমরা জানব কিভাবে blogger এ সাইট তৈরী করা যায় আপনি blogger সাইটি থেকে Crate your blog now এ ক্লিক করেন। তারপর sing ug for blogger নামে একটি রেজিষ্টেশন ফর্ম ওপেন হবে। তা পূরন করে Continue তে ক্লিক করতে হবে। Name your blog নামে আরেকটি রেজিষ্ট্রেশন ফর্ম আসবে তা পূরন করে Continue তে ক্লিক করতে হবে। তারপর একটি template সিলেক্ট করব এবং Continue তে ক্লিক করব তারপর আমারা start blogging এ ক্লিক করব এখন হয়ে গেল আপনার blogging site . আপনার ব্লগিং সাইটি হয়েছে কিনা দেখার জন্য www. আপনার ওয়েব সাইটের ঠিকানা. blogspot.com এ যান

কিভাবে blog post করব :
যদি আপনার ব্লগ সাইটি সাইন আপ না থাকে তাহলে http://www.blogger.com এর Sing in এর ঘরে আপনার ই-মেইল এড্রেস ও পাসওয়াড দিয়ে Sing in এ ক্লিক করুন। তারপর Posting এ ক্লিক করতে হবে। তাহলে নিচের চিত্রের মত একটি বক্স আসবে ঐ বক্সে Title অথ্যা শিরোনাম এর ঘরে আপনি যে সম্পর্কে লিখবেন তা লিখতে হবে। তারপর নিচের বক্সে আপনার blog পোষ্ট করতে হবে এবং publish post এ ক্লিক করতে হবে। এভাবে যত খুশি তত ব্লগ আপনি পোষ্ট করতে পারবেন।

0 comments:

Post a Comment

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting