যদিও Mac এর ডক ঠিক এরকম দেখা যায় না, কিন্তু Object Dock প্রায় কাছাকাছি। আপনার ডেস্কটপে যদি অনেক আইকন থাকে তাহলে এটি ব্যবহার করে আপনার ডেস্কটপ পরিষ্কার রাখতে পারেন। আরেকটি মজার ব্যপার হল এটি কিছু বিল্ট ইন টুল আছে, যেমন আবহাওয়া, খবর, ইমেইল চেকার, উইন্ডজের কিছু শর্টকাট যেমন Start menu খোলা, রিসাইকেল বিন খোলা ও খালি করা ইত্যাদি ইত্যাদি। আরেকটি জিনিস হল আপনার হাই মেমোরী থাকলে এটি অনেক সুন্দর সুন্দর এফেক্ট দেখাতে পারে যেমন মাউস পয়ন্টার আইকোন গুলোর ওপর রাখলে যুম করতে পারে অথবা ঝুলাতে পারে আর আপনি এর চামড়াও পাল্টাতে পারেন এর বিল্ট ইন চামড়া গ্যালারি থেকে অথবা এর অন লাইন গ্যালারি থেকে হাজার হাজার চামড়া ডাউনলোড করে। এই লিংক থেকে এই সফটওয়ারের ফ্রি ও লেটেস্ট ভার্সনটি Free Download এ ক্লিক করে ডাউনলোড করে সেটাপ দিয়ে দরকার হলে কম্পিউটার রিস্টার্ট করে নিন, অথবা এর পেইড ভার্সন যার মধ্যে আরো ফিচার আছে তার সম্পর্কে বিস্তারিত জেনে কিনে ডাউনলোড করুন Learn more about plus বাটনটি ক্লিক করে। আর আপনার এটি সফলভাবে চলার জন্য যা লাগবেঃ
২৫৬ GB রেম, ১/২ জিবিতে সবচেয়ে ভাল চলবে।
Windows 7/Vista/Xp (শুধু মাত্র ৩২বিট ভার্সনগুলোর জন্য।)
২০ MB খালি হার্ড ডিস্ক এর জায়গা।
ভাষা যা যা সাপর্ট করেঃ English, French, Italian, Polski, Russian, Spanish, Serbian.
সফটওয়ারটি ভাল লাগলে মন্তব্য করবেন।
0 comments:
Post a Comment