লিনাক্সে সবচেয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া প্লেয়ার হল mplayer। এই প্লেয়ার MPEG 1/2/4,DivX 3/4/5, Windows Media 7/8/9, RealAudio/Video up to 9, Quicktime 5/6, and Vivo 1/2 সহ প্রায় সব ধরনের মাল্টিমিডয়া ফাইল সাপোর্ট করে। বর্তমানে বহুল ব্যবহৃত উবুন্টু লিনাক্সে কিভাবে mplayer ইনস্টল করা যায় তা ধাপে ধাপে বর্ননা করব।
Mplayer ইনস্টলেশন:
১ম ধাপ:
/etc/apt/ তে sources.list ফাইলে দুটো লাইন সংযুক্ত করতে হবে। টার্মিনালে নিচের কমান্ডটি দিন।
gedit /etc/apt/sources.list
sources.list ফাইলটি ওপেন হবে। নিচের লাইন দুটো লিখে সেভ করুন।
Ubuntu 6.04 (Dapper Drake) হলে-
deb http://archive.ubuntu.com/ubuntu dapper universe multiverse
deb-src http://archive.ubuntu.com/ubuntu dapper universe multiverse
Ubuntu 6.10 (Edgy Eft) হলে-
deb http://archive.ubuntu.com/ubuntu edgy universe multiverse
deb-src http://archive.ubuntu.com/ubuntu edgy universe multiverse
Ubuntu 7.04 (Feisty Fawn) হলে-
deb http://archive.ubuntu.com/ubuntu feisty universe multiverse
deb-src http://archive.ubuntu.com/ubuntu feisty universe multiverse
২য় ধাপ:
এবার নিচের কমান্ডটি দিন। আপডেট ডাউনলোড শুরু হবে।
sudo apt-get update
৩য় ধাপ:
mplayer ইনস্টলের জন্য নিচের কমান্ডটি দিন
sudo apt-get install mplayer
৪র্থ ধাপ:
mplayer রান করার জন্য টার্মিনালে নিচের কমান্ডটি দিন।
gmplayer
অথবা, Applications—>Sound&Video—> Mplayer Movie Player থেকে রান করুন।
0 comments:
Post a Comment