Start Your Earning

Monday, May 17, 2010

গুগল ভুল পদ্ধতিতে মানচিত্রের তথ্য সংগ্রহ করেছে!

0

ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল স্বীকার করেছে, গত তিন বছরে মানচিত্র তৈরির জন্য তারা ভুল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছে। জনগণ যে উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্কে তথ্য পাঠিয়েছে, তা থেকেই গুগল তথ্য সংগ্রহ করেছে। সম্প্রতি জার্মান কর্তৃপক্ষ গুগলের গুগল ম্যাপ বা স্ট্রিট ভিউ কর্মসূচিতে যে পদ্ধতিতে ছবি সংগ্রহ করা হয়, তা খতিয়ে দেখার অনুরোধ জানালে এই বিষয়টি প্রকাশ পায়।
গুগল জানায়, তথ্য সংগ্রহের পদ্ধতি পর্যবেক্ষণের সময় তারা আবিষ্কার করেছে, উন্মুক্ত নেটওয়ার্কে পাঠানো তথ্য তারা দীর্ঘদিন ধরে সংগ্রহ করেছে, যা করা কোনোভাবেই ঠিক হয়নি। গুগলের এই স্বীকারোক্তিতে সম্ভাব্য ব্যক্তিগত গোপনীয়তা
লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ দেখা দিয়েছে। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করায় যে কারও ই-মেইল বার্তা, লেখা বা ছবি, এমনকি ওয়েবসাইট গুগলে চলে যেতে পারে এবং যে কেউ তা দেখে ফেলতে পারে।
গুগল এখন যে সফটওয়্যারের কারণে এই সমস্যা হয়েছে, তা পর্যবেক্ষণ করার জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। শুধু তাই নয়, ভুল পদ্ধতিতে কী কী তথ্য সংগৃহীত হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্যও বলেছে। গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যালান ইউসটেস বলেন, ‘জনগণের আস্থা অর্জন করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই খুব সতর্কতার সঙ্গে আমাদের এগোতে হবে। আমরা আশা করছি, এ জাতীয় ভুল ভবিষ্যতে আর হবে না।’

0 comments:

Post a Comment

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting