Start Your Earning

Tuesday, May 11, 2010

গুগল এডসেন্স থেকে আয় করার অনন্য উপায় (ব্লগ রিভিউ)

0

গুগল এডসেন্স নিয়ে হাসান ভাইয়ের ব্লগ http://bn.jinnatulhasan.com/blog রিভিউ।
তরুণ সমাজ যেন ইন্টারনেটে বসে শুধু সময় নষ্ট না করে কিছু জানতে পারে সেই আলোকেই তার এই ব্লগের যাত্রা। তিনি তার ব্লগে গুগল এডসেন্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্লগিং, ওয়ার্ডপ্রেস এবং র্সবোপরি অনলাইন থেকে টাকা আয়ের বিভিন্ন পথের সন্ধান দিয়েছেন।তার এই ব্লগের বর্ষ পুর্তিতে তার ব্লগ নিয়ে রিভিও দিচ্ছি।
এ সমন্ধে আরও বিস্তারিত লিংক সহ পড়তে এখানে দেখতে পারেন http://www.somewhereinblog.net/blog/kabirbau/29101822
গুগল এডসেন্স থেকে আয় কে না করতে চায়। আমি বলব বেশীরভাগ মানুষই চায়। কেউ প্রকাশ করে আবার কেউ তা
প্রকাশ করে না। আসল কথা হলো্ সকলের মনেই সুপ্ত বাসনা থাকে যে সে এডসেন্স থেকে আয় করবে।
কিছু দিন আগেও ব্লগাররা নিজেদের মনের কথা সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য তাদের মনের কথা ব্লগে লিখে রাখতেন কিন্তু দিন বদলে গেছে। আর এই দিন বদলের পালায় যে হাওয়া জুগিয়েছে সে আর কেউ নয়-ইটস্ এ বিগ জি(It’s a Big G-Google) গুগল ও তার বিজ্ঞাপন সংস্হা গুগুল এডসেন্স। আর আপনার মনের পালে হাওয়া লাগাতে পারে এমন একটি বিষয়েই আজ লিখব।
কিন্তু একটা প্রশ্ন, আসলেই কি গুগল এডসেন্স থেকে আয় করা সম্ভব! আমি বলব দুনিয়াতে এমন কোন কাজ নাই যা সম্ভব নয়। কিন্তু সবকিছু পাবার জন্য সাধনা লাগে। সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটানোর জন্য আপনাকে সাধনা করতেই হবে। টাকাতো আর আপনাকে কেউ এমনি এমনি দিবে না, আপনি যে বিষয় পারদর্শী সেই বিষয় নিয়েই আপনাকে কাজ করে উপরে উঠতে হবে, তাই সময় নষ্ট না করে বুঝেশুনে কাজে লেগে পড়াই উত্তম।
এখন এই জানা-বোঝা কোথায় করবেন, তার জন্যতো একটা পল্টর্ফম লাগবে। উপায় কি? হ্যা উপায় একটা আছে। এই ধরুন আপনার এডসেন্সের একাউন্ট ব্যান হয়েছে তাই বলে কি আপনি আর গুগুলের বিজ্ঞাপন আপনার সাইটে চালাতে পারবেন না। অবশ্যই পারবেন। গুগুলই আপনাকে এই সুযোগ করে দিয়েছে। যদি সত্যিই জানতে চান তাহলে পুরোপুরি নিশ্চিন্তে ব্যান হওয়া ওয়েবসাইটেও কিভাবে এডসেন্স বসানো সম্ভব তাও জানতে পারবেন এটি পড়লে http://bn.jinnatulhasan.com/2009/11/2369
আর সত্যিকার ভাবেই যদি গুগুলের কাছ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে পোড় খাওয়া লোক হতে হবে, যে সহজে হাল ছাড়ে না। কিন্তু ক’জন মানুষের এই গুন থাকে। আসলেই ধৈর্য ধরা অনেক কঠিন একটা কাজ। কিন্তু ধৈর্য ধরে কাজ করলে যদি সত্যিই ভাল রেজাল্ট পাওয়া যায় তাহলে ধৈর্য্য ধরতে অনেকেই রাজি হবেন, তাই না?
ধৈর্য্য ধরে রেখে কাজ করলে কি পরিমান টাকা আয় করা সম্ভব তার একটা উদাহরণ দেখুন http://bn.jinnatulhasan.com/2010/01/3039
আজ আমি শুধু গুগুল এডসেন্স নিয়ে কথা বলতে বসি নাই।  এছাড়াও ইন্টারনেট থেকে বিভিন্ন উপায়ে কিভাবে সহজে আয় করা যায় তা সমন্ধে বিস্তারিত জানতে পারবেন।
একবার যদি এই ব্লগে আপনি আসেন আর কয়েকটা কন্টেন্ট পড়েন তাহলে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না।
তার প্রমান আমি নিজেই। যেদিন থেকে এই ব্লগে এসেছি তারপর থেকে একদিনের জন্যও এই ব্লগ না খুলে থাকতে পারি নাই। আমি অনলাইনে যত সময় দেই তার প্রায় অনেকটা সময়ই এই ব্লগের মজায় মজে থাকি।
আসলে এর কারণটা কি? আমি কেন এই ব্লগ পছন্দ করি তার একটা বিস্তারিত বর্ননা দেই।
আপনি যদি মনোযোগ দিয়ে পড়নে তাহলে সবকিছু পানির মত বুঝতে পারবেন।
আমি এই ব্লগ থেকে যা শিখেছি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আজ। তার সাথে সাথে এই ব্লগের মুল লক্ষ্য ও বৈশিষ্ট্য কি সেই সমন্ধে কিছুটা বলার ইচ্ছা আছে।

যারা গুগল এডসেন্স থেকে আয় করতে চান তাদের জন্য বর্তমান সময়ের সব’চে ভাল তথ্যের উৎস সম্বলিত আলোচিত বাংলা ব্লগের মধ্যে অন্যতম হচ্ছে জিন্নাত উল হাসনের বাংলা ব্লগ। যা আপনাকে শুধু গুগল এডসেন্স থেকে নয় বরং ইন্টারনেট থেকে বিভিন্ন ভাবে কিভাবে আরও বেশি আয় করা সম্ভব সেই সমন্ধে তথ্য দিবে।
এই ব্লগের একটা পোষ্টের কথা মনে পড়ছে আপনি যদি স্বপ্ন দেখতে না জানেন তাহলে অন্তত ১০০ হাত দূরে থাকুন। কারন যারা স্বপ্ন দেখতে জানে তারাই স্বপ্নকে বাস্তবে রূপ দিত সক্ষম। জিন্নাত উল হাসনের বাংলা ব্লগ আপনার স্বপ্নকে বাস্তবের সিড়িতে নিতে পারবে আর সিড়ি বয়ে আপনি কতটা উপরে উঠতে পারবেন সেটা আপনার মেধা আর পরিশ্রমের ব্যপার।
প্রথমেই বলি, এই ব্লগের আকর্ষনীয় দিক সমূহ যা আপনাকে মুগ্ধ করতে সক্ষম

এই ব্লগের অনেক আকর্ষনীয় দিক আছে তার মধ্যে অন্যতম হলো
১. ব্লগিং প্লার্টফর্ম ওয়ার্ডপ্রেস কিভাবে সাবলীল ভাবে ব্যবহার করে আপনি নিজেই তাতে গুগুলের এডসেন্স বা অন্যান্য এফিলিয়েটেড কোম্পানীর বিজ্ঞাপন বসিয়ে বা অন্যের বানানো ই-সামগ্রী বাজারজাত করে সহজেই টাকা আয় করা যায়; এবং
২. সুলভ  মুল্যে ডোমেইন ও হোস্টিং কিনার সুযোগ (বোনাস হিসাবে আনলিমিটেড সহযোগীতা)
আমার কাছে এই ২ টি আইডিয়া মনে এই ব্লগের সব’চে ভাল। কারন ব্লগিং এর শুরুটাই হয় একটা মনের মত ডোমেইন দিয়ে। আপনি কিভাবে ভাল ডোমেইন নেইম খুজে পাবেন সে সমন্ধে একটা পরিস্কার ধারনা সকলের থাকা উচিত। কারন এই ডোমেইন দিয়েই আপনি টাকা আয় করতে চান। 
যারা ব্লগিং জগতে নতুন তাদের জন্য এই ব্লগ থেকে কছুটা শিখে কাজে লাগাতে পারলে আপনাকে আর ঠেকাবে কে।
এই ব্লগের ২টি প্রয়োজনীয় দিক ছাড়াও যেটা উল্লেখ না করলেই নয় সেটা হলো এই ব্লগটিতে শুধুমাত্র পাঠকদের প্রয়োজনের কথা বিবেচনা করে কন্টেন্ট লেখা হয় তার প্রমান হলো প্রচুর কমেন্ট ও প্রায় প্রতিটি প্রয়োজনীয় কমেন্টের উত্তর প্রদান। এ ব্লগ থেকে লেখক কোন প্রকার আর্থিক সুবিধা পান না ঠিকই কিন্তু ব্লগের পরিচালক নিজেই স্বীকার করেন যে উনি পাঠকের ভালবাসা দিয়ে সেটা মিটিয়ে নেন।
উপরের বৈশিষ্ট ছাড়াও এই ব্লগের উল্লেখ করার মত কিছু বৈশিষ্ট্য:
‌১. ব্লগটি পাঠককে চুম্বকের মত ধরে রাখতে সক্ষম হয়েছে।
২. ব্লগটি নিয়মিত আপডেট হয় এবং প্রায় সকল লেখাতেই শিক্ষণীয় উপকরণ থাকে।
৩. ব্লগটি পাঠককের মতামতকে সর্বাধিক গুরুত্বের সংগে বিবেচনা করে।
৪. ব্লগটির পরিচালক পাঠকের সমস্যার কথা গুরুত্বের সংগে বিবেচনা করে যতদ্রুত সম্ভব সমাধানের পথ বাতলে দেন (যদি তার কাছে সমাধান না থাকে তাহলেও পাঠককে গুরুত্বপূর্ণ সাজশেন প্রদান করে, আমি নিজেই তার প্রমান)
৫. বিনোদনের জন্য মাঝে মাঝে প্রতিযোগীতার ব্যবস্হা করা হয়। যা পাঠকের লেখার মান বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া কিছু পুরস্কারও পাওয়া যায়। বিশ্বাস না হলে এখুনি ডোমেইন ও হোষ্টিং প্র্রতিযোগীতায় অংশ নেন http://bn.jinnatulhasan.com/2010/02/3322।
৬. ফ্রিলেন্স লেখক হিসাবে আপনি এই ব্লগে লিখতে পারবেন কিন্তু তার আগে আপনাকে যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭. লেখক ও পাঠকের মধ্যে অনন্য সুন্দর সম্পর্ক আছে।
৮. অতিথি লেখক হিসাবে অনেক লেখক আছেন এই ব্লগে।
৯. ব্লগের ইমেইল নিউজলেটার আছে যেখান থেকে আপনি আপডেট পোষ্ট সম্পর্কে জানতে পারবেন।
১০. ইতিমধ্যেই ভিডিও ব্লগিং শুরু হয়েছে, যা অত্যন্ত কার্যকরী একটা অংশ হবে ভবিষ্যতে।
১১. পাঠকের সুবিধার জন্য যাতে ব্লগের পেজ দ্রুত লোড হয় তার জন্য নিজের টাকা খরচ করে ব্যবস্হা করা।
মাএ এক বছরের মধ্যেই এতগুলো অর্জন অন্য কোন বাংলা ব্লগ একক ভাবে করতে পেরেছে বলে মনে হয় না।


আমারা পাঠক হিসাবে আরও যা চাই:
আসলে এখানে উল্লেখ করার মতো খুব কম বিষয়ই আছে তারপরও ২-১ কথা বলতেই হবে।
১.এই ব্লগে ভিডিও টিউটোরিয়াল চাই যা বাংলায় প্র্রকাশ পাবে।
২.থিম কাষ্টমাইজেশনের উপর ধারাবাহিক টিউটোরিয়াল (যদিও বর্তমানে শুরু হয়েছে)।
৩. গুগুলের এডসেন্সের নিয়মনীতি গুলোর বাংলা সংস্করণ। আরও অনেক কথা আছে মনে পড়লে পরে বলব। পাঠকরা আপনারাও বলতে পারেন। আমি আমার লেখায় যোগ করে দিব।
ব্লগের গত বছরের সফলতার কথা জানতে এটা পড়তে পারেন।
অবশেষে একটা কথা মনে করিয়ে আজকের লেখা ইতি টানব। সেটা হলো, অনেকেই হুঠ করে শখের বসে ফ্রিতে এক-দুইটা ব্লগ/সাইট বানিয়ে কন্টেন্ট কপি পেষ্ট করে একটা ব্লগ বানিয়ে এডসেন্সের একাউন্ট দিয়ে টাকা ইনকাম করতে চায়। কিন্তু আসলে কাজটা কি এত সহজ? মোটেই না। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় মনের আনন্দে ফ্রি সাইট বানিয়ে যখন গুগলের বিজ্ঞাপণ বসিয়ে কিছু ইনকাম শুরু করে তার কিছু দিন পর কিছু না বুঝে উঠতেই দেখে যে তার এডসেন্সের একাউন্টটি ব্যান করা হয়েছে। অনেকেই এর কারনটা বুঝতে পারেন আবার বেশীর ভাগ ব্যবহারকারীই তাৎক্ষনিক বুঝে উঠতে পারেনা কেন এরকম হঠাৎ করে তার এডসেন্সের একাউন্টটি ব্যান করা হয়েছে।
তাই এ সমন্ধে আগে ভাগেই জানা থাকলে আপনি আর ফাদে পা দিবনে না আর আপনার মূল্যবান সময়ও নষ্ট হবেনা। তার জন্য আপনাকে অনেক কিছুই জানতে হবে, বুঝতে হবে।
সবশেষে বলব ইন্টারনেট থেকে আয় করতে  যা যা লাগবে বা প্রয়োজন তার সিংহ ভাগই এই একটি মাত্র বাংলা ব্লগ (জিন্নাত উল হাসানের ব্লগ) থেকে জানতে পারবেন, যদি শেখার মনমানসিকতা নিয়ে লেগে থাকেন সাফল্য আপনাকে নিজেই ধরা দেবে।

0 comments:

Post a Comment

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting