পুরনো বা নতুন কম্পিউটার ব্যবহাকারী সবাই কিন্তু শর্টকার্ট কমান্ড ব্যবহার করতে ভালবাসেন। এর একটিই কারন সহজেই নির্দিষ্ট ফাইল ফোল্ডার বা প্রোগ্রাম চালু করা যায়। উইন্ডোজের ডিফল্ট অনেক শর্টকার্ট আছে যা আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু উবুন্টু লিনাক্সে আপনি আপনার ইচ্ছেমত শর্টকার্ট ব্যবহার করতে পারবেন। যেভাবে খুশি সেইভাবেই আপনি শর্টকাট ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন : Calculator, Lock Screen, Run Application Box, Active Windows Menu, Windows Full Screen Mode, Mute, Terminal, Networking Connection, Volume Up/Down/Mute এই কমান্ডগুলো মোটামুটি সবারই কাজে লাগে। যদি নিজের ইচ্ছেমত শর্টকার্ট ব্যবহার করে এই কাজগুলো করতে পারি মন্দ কি।
এজন্য System -> Preferences -> Keyboard Shortcut এ ক্লিক করুন। Keyboard Shortcuts উইন্ডো দেখতে পাবেন। লক্ষ্য করুন বাম পাশে বিভিন্ন কমান্ডের নাম এবং ডান পাশে কোন কমান্ডের জন্য কোন শর্টকাট বর্তমানে ব্যবহার হচ্ছে তার বড় একটি তালিকা আছে। এখন আপনি যদি নতুন শর্টকাট ব্যবহার করতে চান, তাহলে উক্ত কমান্ডে ক্লিক করে আপনার ইচ্ছে অনুযায়ী কী চাপুন। আর আপনি যদি নতুন কোন সার্ভিস এ্যাড করতে চান, তাহলে এড বাটনে ক্লিক করুন। এরপর কমান্ডের নাম এবং শর্টকার্ট কমান্ড ব্যবহার করুন। এখন আপনার নিজের কনফিগার করা শর্টকার্ট ব্যবহার করুন।
0 comments:
Post a Comment