Start Your Earning

Thursday, October 7, 2010

ভার্চুয়াল ডেস্কটপ

0


যারা একসাথে একাধিক প্রোগ্রাম নিয়ে কাজ করেন তারা একাধিক মনিটরের প্রয়োজনীয়তাটা বুঝতে পারেন। বিশেষ করে ডিজাইনারদের একটা মনিটর দিয়ে কাজ করা অনেক ঝামেলার। কারন ঘন ঘন প্রোগ্রামকে মিনিমাইজ/ম্যাক্সিমাইজ করাটা বিরক্তকর এবং কাজের গতি ও কমিয়ে দেয়। যারা প্রফেশনাল ডিজাইনার তারা সাধারনত একাধিক মনিটর ব্যবহার করেন। কিন্তু একাধিক মনিটর ব্যবহার করা ব্যায়বহুল ব্যাপার তাই সবার পক্ষে একাধিক মনিটর কেনা সম্ভব নাও হতে পারে। নিরাশ হবার কিছু নেই আপনাদের জন্য ও ব্যাবস্থা আছে। এই ব্যাবস্থার নাম হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ।

লিনাক্সে এই সুবিধাটা বাই ডিফল্ট থাকে আর উইন্ডোজের ক্ষেত্রে আলাদাভাবে ইনস্টল করে নিতে হয়। ইন্টারনেটে সার্চ করলে এই ধরনের বেশ কিছু সফটওয়ারের নাম পেয় যাবেন। মাইক্রোসফটের Virtual Desktop Manager নামে নিজস্ব একটি সফওয়্যার আছে PowerToy সিরিজের। যা এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। তবে আমি ব্যাক্তিগতভাবে Dexpot সফটওয়্যারটি ব্যাবহার করি। এই লিংক থেকে সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। Dexpot ইনস্টলের পর রান করুন। সিস্টেম ট্রেতে একটা মনিটরের আইকন দেখতে পাবেন। সেখানে রাইট মাউস ক্লিক করে Settings এ ক্লিক করুন। Appearance ক্লিক করুন। Tray Icon–One Icon per Desktop সিলেক্ট করুন। Controls ক্লিক করুন। Hotkeys ট্যাবে Switch Desktop ট্রি এক্সপান্ড করুন। ডেস্কটপ১ থেকে ডেস্কটপ৪ পর্যন্ত যথাক্রমে Winkey+1,Winkey+2,Winkey+3,Winkey+4 শর্টকাট দিন। এপ্লাই দিন। এবার একাধিক প্রোগ্রাম রান করুন। টাস্কবারে প্রোগ্রামে রাইট মাউস ক্লিক করলে Dexpot নামে সাবমেন্যু পাবেন। সেখান থেকে আপনি বিভিন্ন প্রোগ্রামকে বিভিন্ন ডেস্কটপে মুভ করাতে পারবেন।

0 comments:

Post a Comment

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting