Start Your Earning

Thursday, October 7, 2010

উবুন্টু লিনাক্স : নেটওয়ার্ক কনফিগারেশন (গ্রাফিক্যাল টুল দিয়ে)

0

সাধারনত লিনাক্স ইনস্টলেশনের সময় নেটওয়ার্ক কনফিগারের অপশন আসে এবং বেশিরভাগ ব্যবহারকারী ওই সময় নেটওয়ার্ক কনফিগার করে নেয়। ইনস্টলেশনের পর কোন কারনে নেটওয়ার্ক সেটিংস পরিবর্তনের দরকার হলে তখন নতুনদের জন্য সমস্যা হয়ে যায়। তাই এখন আপনাদের শেখাব কিভাবে উবুন্টু লিনাক্সের গ্রাফিক্যাল কনফিগারেশন টুল দিয়ে নেটওয়ার্ক কনফিগার করা যায়।

টার্মিনাল রান করে নিচের কমান্ডটি দিন
sudo network-admin
অথবা,
System—>Administration —>Networking রান করুন(চিত্র:১)। Network Settings উইন্ডো ওপেন হবে(চিত্র:২)।
wired connection সিলেক্ট করে properties বাটনে ক্লিক করুন। Settings for interface eth0 উইন্ডো ওপেন হবে(চিত্র:৩)।
Enable this connection এ টিক চিহ্ন দিন। আপনার পিসি যদি ডিএইচসিপি সার্ভারের অধীনে হয় তাহলে Configuration থেকে Automatic Configuration (DHCP) সিলেক্ট করুন অথবা স্ট্যাটিক আইপি দিতে চাইলে Static IP address সিলেক্ট করুন। Static IP address সিলেক্ট করলে IP address, Subnet mask, Gateway address দিন। ওকে বাটন প্রেস করুন।

Network Settings এর General ট্যাবে ক্লিক করুন(চিত্র:৪)।
Host name, Domain name দিন।

Network Settings এর DNS ট্যাবে ক্লিক করুন(চিত্র:৫)।
Add বাটনে ক্লিক করে ডিএনএস সার্ভারের আইপি এড্রেস এড করুন।

Network Settings এর Hosts ট্যাবে ক্লিক করুন(চিত্র:৬)।
এই ট্যাবে যা মডিফাই করবেন তা /etc/hosts ফাইলে এড হবে।

আপনি যদি ল্যাপটপ ব্যবহারকারী হন এবং আপনাকে বিভিন্ন লোকেশনে বিভিন্ন আইপি সেটিং নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে বিভিন্ন লোকেশনের জন্য বিভিন্ন আইপি সেটিং করা সম্ভব। এজন্য Network Settings (চিত্র:২) এর Location এ Create Location সিলেক্ট করুন। লোকেশনের নাম দিন এবং উপরের ধাপগুলো অনুসরন করুন।

0 comments:

Post a Comment

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting