Start Your Earning

Thursday, October 7, 2010

লিনাক্সে উইন্ডোজের TTF ফন্ট ইনস্টল করা

0

আপনার প্রিয় কিছু ট্রু-টাইপ ফন্ট যা উইন্ডোজে ব্যবহার করতেন কিন্তু লিনাক্সে পাচ্ছেন না। অথবা লিনাক্সে Somewhereinblog.net বা এই ধরনের ওয়েবসাইটের বাংলা লেখা দেখতে পাচ্ছেন না কারন বৈশাখী ও সুশ্রী ফন্ট দুটি ইনস্টল করা নেই। আসুন দেখি লিনাক্সে কিভাবে TTF ফন্ট ইনস্টল করতে হয়। আমি UBUNTU লিনাক্সের জন্য দেখালাম অন্যান্য ডিস্ট্রিবিউশনে সম্ভবত এই ধরনেরই হবে।


১. /usr/share/fonts এ myfonts নামে একটা নতুন ফোলডার তৈরী করুন।

$ sudo mkdir /usr/share/fonts/myfonts

২. যেসব ফন্ট ইনস্টল করতে চান তা ডেস্কটপে রাখুন এবং নিচের কমান্ডটি দিন।

$ sudo cp /home/user/Desktop/*.ttf /usr/share/fonts/myfonts/

এখানে user এর জায়গায় আপনার ইউজার নেম যা তাই হবে।

৩. নিচের কমান্ড দিয়ে ফন্ট ক্যাশ রিফ্রেশ করুন।

$ sudo fc-cache -f

ব্যাস হয়ে গেল এখন আপনি আপনার প্রিয় ফন্টগুলো লিনাক্সে ব্যবহার করতে পারবেন। যদি বৈশাখী ও সুশ্রী ফন্ট দুটি ইনস্টল করেন তাহলে ফায়াফক্সে http://www.somewhereinblog.net/ ওপেন করলে বাংলা ঠিক মত দেখতে পাবেন।

0 comments:

Post a Comment

 
Design by ThemeShift | Bloggerized by Lasantha - Free Blogger Templates | Best Web Hosting